1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে শ্রীবরদী পৌরশহরে চৌরাস্তা মোড়ে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জনকে মোট ৪ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নিলুফা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গরীব, অসহায় লোকদের মাঝে মাস্ক বিতরণও করেন ইউএনও নিলুফা আক্তার।
এ সময় তিনি বলেন, করোনা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com