1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা ও উঠান বৈঠক

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি। মঙ্গলবার (১৬মার্চ) বিকেলে উপজেলার পূর্বটালকী গ্রামে ওই সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। এসময় বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী আতিকুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উঠান বৈঠক শেষে প্রধান অতিথি সমিতির সদস্যদের মাঝে ঋনের চেক বিতরণ করেন এবং পরে তিনি গৃহ ও ভূমিহীনদের ঘর পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com