1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ মার্চ) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ মাসুদ কবির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুুল কালাম আজাদ, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম, তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আল মামুন, রসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান মুছা প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com