1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

স্বাধীনতার ৫০ বছর পর শেরপুরের সূর্যদীতে নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

শেরপুর : স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর শেরপুরের সূর্যদী এলাকায় নির্মিত হলো মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদীতে এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বেতমারি- ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। শেরপুর এলজিইডি’র বাস্তবায়নে স্মৃতিস্তম্ভটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ৪০৪ টাকা।
১৯৭১ সালের ২৪ নভেম্বর সূর্যদী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এ এলাকার দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিলেন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল প্রায় ২শ ঘরবাড়ি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com