1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ই-টিন আছে, রিটার্ন জমা না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা: যা বলছে এনবিআর ও আয়কর আইন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট উদ্ধার করা ১ লাখ পিস ইয়াবা ‘গায়েব করে দিলেন’ তিনি!

রোহিঙ্গাদের রক্ষায় পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ আইসিজের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।

পাশাপাশি আদালত বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী বা কোনো পক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে এমন কিছু করতে পারবে না, যা গণহত্যা হিসেবে পরিগণিত হতে পারে।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার করা মামলায় আইসিজের ১৭ সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে এই আদেশ দেয়।

বৃহস্পতিবার জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকাভি আহমেদ ইউসুফ এই রায় পড়ে শোনান।

গাম্বিয়ার করা মামলার বিচারিক এখতিয়ার আইসিজের রয়েছে উল্লেখ করে মিয়ানমারকে চারটি অন্তবর্তী আদেশ দিয়েছে এ আদালত।

আদেশ চারটি হচ্ছে- মিয়ানমারকে জেনোসাইড কনভেনশন মেনে চলতে হবে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা তৎপরতা চালানো যাবে না, তাদের বিরুদ্ধে যেসব অপরাধ করা হয়েছে মিয়ানমারকে অবশ্যই সেসব প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং রোহিঙ্গাদের সুরক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা চার মাসের মধ্যে আদালতকে জানাতে হবে। এরপর মিয়ানমার তার পদক্ষেপের ব্যাপারে প্রতি ছয় মাসে আদালতে প্রতিবেদন জমা দেবে।

গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা করার এবং আদালতের বিচারিক এখতিয়ার নিয়ে মিয়ানমার প্রশ্ন তুলেছিল ডিসেম্বরের শুনানিতে।

এর জবাবে আদালত বলেছে, জেনেভা কনভেনশন অনুযায়ী মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে যে মামলা করা হয়েছে তার বিচারিক এখতিয়ার আদালতের রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com