1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে উপজাতি কৃষকের উপর হামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের খলিনুস চিরানের উপর হামলা চালিয়েছে একই গ্রামের নুর ইসলামগংরা।
গত ১৪ মার্চ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারুয়া বাজারের মিলন মার্কেটের দেলোয়ারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে খলিনুস চিরান মারাত্মকভাবে আহত হয়েছেন। তার বাম হাতের ১১টি ও উরুতে ৬টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে খলিনুস চিরান ঝিনাইগাতী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খলিনুস চিরান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভারুয়া গ্রামের নুর ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। নুর ইসলাম বিভিন্ন সময় সুযোগ বুঝে তাকে মারপিট করবে বলে সুযোগ খুঁজতে থাকে। গত রবিবার খলিনুস চিরান ভারুয়া বাজারের মিলন মার্কেটে আসা মাত্রই নুর ইসলাম তার পুত্রদের সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কোপ দিলে খলিনুসের বাম হাত কেটে যায়। এছাড়াও খলিনুসকে এলোপাথারিভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে খলিনুস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com