1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১

শেরপুর : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদরাসার এতিম ছাত্রদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মার্চ) দুপুরে সোনালী ব্যাংক শেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার ৬৫জন এতিম ছাত্রের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী প্রদান ও বঙ্গবন্ধুর পরিবারসহ মৃত সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় সোনালী ব্যাংক শেরপুর আঞ্চলিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ভারপ্রাপ্ত এজিএম রেজাউল করিম, সিনিয়র অফিসার ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন, প্রিন্সিপাল অফিসার ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ সাদীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাদরাসার পক্ষে উপস্থিত ছিলেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল মজিদ খোকন, সদস্য আলহাজ্ব খন্দকার নজরুল ইসলাম, সদস্য মাহবুব আলম বাবলুসহ কমিটির অন্যান্য সদস্য ও মাদরাসার শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com