1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মালয়েশিয়ায় ২ শতাধিক বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন। আটকৃতদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান ইম্বির তিনটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেন।  আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের সবার  কোভিড-১৯ পরীক্ষা করা হবে। একই সঙ্গে কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

একসঙ্গে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না- তা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আটককৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।   তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com