
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. ফারাজ হাবীব খান। গত ২২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির তাঁকে শ্রীবরদী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করেন।
২৩ নভেম্বর সোমবার তিনি শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় নবযোগদানকৃত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভূমি ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনবান্ধব ভূমিসেবা প্রদানে নবযোগদানকৃত কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।