1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল কাদিরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলায় তার নিজ গ্রাম গাছগড়ার সামাজিক কবরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন নালিতাবাড়ী উপজেলার প্রবীণ আলেম ও উপজেলা জামায়াতের শুরা সদস্য আলহাজ্ব মাওলানা সাইদুল হক।

এ সময় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা জামায়াতের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানান।

জানাজায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন, শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, ময়মনসিংহ মহানগর কর্মপরিষদ সদস্য হায়দার করিম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই এই রাজনীতিবিদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন‌।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com