1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

জাহাজের পোড়া মবিলকে বিদেশি সরিষার তেল বলে বিক্রি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

টাঙ্গাইল : জাহাজের পোড়া মবিল মিশিয়ে বিদেশি সরিষার তেল বলে বিক্রি করছিলেন আব্বাস নামে এক ব্যবসায়ী।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বেশি মুনাফা লাভের আশায় দীর্ঘদিন ধরে সরিষার তেলে পোড়া মবিল মিশিয়ে আসছিলেন আব্বাস।

সূত্র জানায়, বুধবার রাতে ভূঞাপুর পৌরসভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আব্বাসকে এক লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। অর্থদণ্ড ছাড়াও সরিষার তেল হিসেবে বিক্রি করা ৪৮ ড্রাম পোড়া মবিল ধ্বংস করা হয়।

এর আগে মানহীন, অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম, খাবারে কাপড় ও বার্নিসের রঙ ব্যবহার করায় উপজেলার ৮ বেকারিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন পারভীন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, ভেজাল সরিষার তেল বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ডসহ জব্দকৃত বিপুল পরিমাণ তেল ধ্বংস করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ব্যবসায়ী সরিষার তেলে মবিল মিশিয়ে বিক্রি করছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বলেন, ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। ভূঞাপুরকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান। আর এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com