1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

কেওক্রাডংয়ে ৪টি পপিক্ষেত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কেওক্রাডং পাহাড়ের আশপাশে অভিযান চালিয়ে পপির চারটি ক্ষেত ধ্বংস করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ক্ষেত ধ্বংস করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

র‌্যাব-৭ এর কর্মকর্তা মশিউর বলেন, রুমা উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের আশপাশে সাত একর জমিতে পপির চারটি  ক্ষেতের খোঁজ পান তারা। বিদেশে পাচারের জন্য অবৈধভাবে এর চাষ করা হয়। চারটি ক্ষেত থেকে ৬০ কেজি পপির রস উদ্ধার করেন তারা।

পরে ক্ষেত ও রস ধ্বংস করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পপির ফুল থেকে ওষুধ তৈরির নানা উপাদান পাওয়া যায়, তেমনি এ গাছের ফল থেকে তৈরি হয় মাদক আফিম।

গত বছরের ৬ মার্চ সেনা সদস্যরা বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লারনিং পাড়ায় ৩৫ শতক জমির উপর করা পপি বাগান ধ্বংস করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com