1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আধার সম্পাদক জুবায়ের

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

শেরপুর: ঐতিহ্যবাহী শেরপুর শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলাসহ আর্ত্মমানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয়ে এবার আত্মপ্রকাশ ঘটেছে ‘শেরপুর ফাউন্ডেশন’ নামে আরও একটি সামাজিক সংগঠনের।
বুধবার (৩১ মার্চ) দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সমাজসেবক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারের উদ্যোগে শহরের বটতলা কালিরবাজারস্থ সিটি ‘ল’ চেম্বারে তার সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের উপস্থিতি ও মতবিনিময়ের মধ্যদিয়ে ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কবি-সাংবাদিক তালাত মাহমুদ, অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার, কবি আরিফ হাসান, শিক্ষক আইয়ুব আকন্দ বিদ্যুৎ, সাংবাদিক-সমাজসেবক মোহাম্মদ জুবায়ের রহমান, সমাজসেবক মাছুদুল আলম সরকার, ডাঃ হাফিজুর রহমান লাভলু, সমাজসেবক ফরিদুজ্জামান, সুলতান মাহমুদ সুজন, শিক্ষক কামরুজ্জামান বাদল ও মাহবুব হাসান রুবেল, আইনজীবী তাজুমুল ইসলাম ও আশরাফুজ্জামান, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
পরে নবপ্রতিষ্ঠিত ওই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোনীত হন উদ্যোক্তা বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম আধার এবং সাধারণ সম্পাদক মনোনীত হন সাংবাদিক-সাহিত্যিক ও সমাজসেবক মোহাম্মদ জুবায়ের রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com