1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

স্বেচ্ছায় লেবানন থেকে দেশে ফিরছেন আরও ২৭৮ বাংলাদেশি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরও ২৭৮ জন প্রবাসী বাংলাদেশি।

এসব নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দিয়েছেন। রোববার (৪ এপ্রিল) দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইট (বোয়িং-৭৮৮) বৈরুত রফিক হারিরি এয়ারপোর্ট ছেড়েছে। এ ফ্লাইটে ২৭৮ জন যাত্রী দেশে ফিরছেন।

আজ সোমবার (৫ এপ্রিল) ভোরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত ৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশে ফিরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com