1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দেশ ও মানুষের স্বার্থে জামায়াত সংস্কার প্রত্যাশী : গোলাম পরওয়ার

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

পাবনা : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও মানুষের স্বার্থে সংস্কার প্রত্যাশী। আর দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ জানুয়ারি) সকালে পাবনার দারুল আমান ট্রাস্ট ময়দানে জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনীব্যবস্থা সংস্কার চাই, এজন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা-পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। প্রকৃত ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারও মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com