1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

৫ দেশে ফ্লাইট চলবে ১৭ এপ্রিল থেকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ১৭ এপ্রিল থেকে পাঁচটি দেশে ফ্লাইট পরিচালনার বিশেষ অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশগুলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিয়মিত যে ফ্লাইট শিডিউল ছিল, আমরা বিশেষ বিবেচনায় চলাচলের অনুমতি দিচ্ছি। ১৭ এপ্রিল ফ্লাইট শুরু হবে। সেদিন থেকে এই দেশগুলোতে প্রবাসীদের নিয়ে যাবে এয়ারলাইন্সগুলো।’

এদিকে, একই বিষয়ে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে মধ্যপ্রাচ্যের চার দেশ (সৌদি আরব, ওমান, কাতার, ইউএই) এবং সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট চলবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয়ে আদেশ জারি হবে।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২০ এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় পর্যন্ত সকল ধরনের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়ে রেখেছে বেবিচক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com