1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী শ্রীবরদীতে বন বিভাগের ডেপুটি রেঞ্জার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত জাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কর্মহীন মটর মেকানিকদের ত্রাণ ও রেশনের দাবি

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনা মহামারির কারণে লকডাউনে কর্মহীন দরিদ্র, ত্রাণ বঞ্চিত অসহায় মটর মেকানিকদের ত্রাণ ও রেশন প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ মটরযান মেকানিক ফেডারেশন।
২৫ এপ্রিল ২০২১ রোববার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিবৃতিতে আনোয়ার হোসেন খোকন বলেন, “মটর মেকানিকরা গাড়ি মেরামত করে বিধায় দেশের যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। এই করোনাকালীন সময়ে এদের পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের দেশের অটোমোবাইল সেক্টরকে শিল্পখাত ঘোষণা করে হাজার হাজার কোটি টাকা ব্যবসা হলেও এই সেক্টর প্রাতিষ্ঠানিক খাত হিসেবে গড়ে উঠেনি। এই সেক্টরের মেকানিকরা দক্ষতা সম্পন্ন, এদের আছে উদ্ভাবনী ক্ষমতা। প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে সোনার ছেলে হয়ে সোনার বাংলা গড়ে তোলায় ভূমিকা নিতে পারতো। এই লকডাউনের এসময় মটর মেকানিকরা কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। এদের সুনির্দিষ্ট বেতন নেই। বেশির ভাগই দৈনিক রোজগার করে দিন আনে দিন খায় পদ্ধতিতে জীবনধারণ করে।”
তিনি কর্মহীন এসব মটর মেকানিকদের সহযোগিতায় ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন বিতরণের জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com