1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ই-টিন আছে, রিটার্ন জমা না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা: যা বলছে এনবিআর ও আয়কর আইন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট উদ্ধার করা ১ লাখ পিস ইয়াবা ‘গায়েব করে দিলেন’ তিনি!

চীনে শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করোনা ভাইরাস চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। রোববার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির হিসেবে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া গত কয়েক সপ্তাহে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে।

ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহররের মেয়র জানিয়েছেন, শহরে আরো এক হাজার বাসিন্দা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

ন্যাশনাল হেলথ কমিশনের মন্ত্রী মা শিয়াওয়ে জানিয়েছেন, ভাইরাসটি মানবদেহে এক থেকে ১৪ দিনের মধ্যে কাজ শুরু করে। এই সময়ের মধ্যে অন্যের মাঝে সংক্রমণ ঘটতে পারে। এর আগে সিভিয়ার অ্যাকুইট রেসপাইরেটরি সিনড্রম (সার্স) ভাইরাসের বেলায় বিষয়টি এমন ছিল না।

২০০২-০৩ সালে করোনা ভাইরাস ঘরাণার এই সার্স  ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ৮০০ লোকের মৃত্যু হয়।

সাংবাদিকদের কাছে শিয়াওয়ে বলেন, ‘সাম্প্রতিক মেডিকেল তথ্য অনুযায়ী, ভাইরাসটি সংক্রমণে আরো বেশি শক্তিশালী হচ্ছে’।

তিনি বলেন, ‘ছড়িয়ে পড়ার হার বাড়তে দেখা যাচ্ছে এবং প্রাথমিকভাবে রোগীদের আক্রান্ত হওয়ার চিহ্ন একেবারেই কম হওয়ায় একে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা মুশকিল হয়ে পড়ছে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com