1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যায় ৪ লাখ ছাড়ালো লাতিন আমেরিকার দেশটি। খবর আনাদোলু এজেন্সির।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩ হাজার ১ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৪ লাখ ১ হাজার ১৮৬ জন।

গেল ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৩৮৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে ছড়ানোর পর এ পর্যন্ত বিশ্বের ১৯২টি দেশের ৩১ লাখ ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী ১৫ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। সেরে উঠেছে ৮ কোটি ৭০ লাখ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com