1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি

মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রীর’ ধর্ষণ মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জ: বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জে রিসোর্টে আটকে রেখে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক যুগ্মমহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা (মামলা নম্বর ৩০) করেছেন কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে মামলা দায়ের করেন তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাও থানার ওসি হাফিজুল ইসলাম।

মামলার এজাহারে জান্নাত আরা ঝর্ণা অভিযোগ করেন, ‘মামুনুল হকের সঙ্গে পরিচয়ের আগে দুই সন্তান নিয়ে আমার সুখী ও সুন্দর দাম্পত্য জীবন চলছিল। আমার স্বামীর সঙ্গে পরিচয়ের পর থেকে মামুনুল হক আমাদের বাসায় (ঝর্ণার) অবাধ যাতায়াত করার এক পর্যায়ে আমার ওপর খারাপ দৃষ্টি পড়ে তার। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো মতানৈক্যের মধ্যে কৌশলে প্রবেশ করে মামুনুল হক স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করেন।’

অভিযোগে ঝর্ণা বলেন, ‘মামুনুল হকের পরামর্শে ২০১৮ সালের ১০ আগস্ট আমাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আমার অসহায়ত্বের সুযোগে মামুনুল হক আমাকে ঢাকায় নিয়ে আসেন। পরে তার পরামর্শে আমি ঢাকার কলাবাগানে সাবলেট হিসেবে ভাড়া নিয়ে একটি বাড়িতে বসবাস করতে থাকি এবং একটি পার্লারে কাজ শিখতে থাকি। আমার বাসা ভাড়া ও ভরণপোষণ বহন করেন মামুনুল হক। একপর্যায়ে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

দুই বছর ধরে ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির নাম করে মামুনুল বিভিন্ন হোটেল ও রিসোর্টে নিয়ে রাত্রী যাপন ও বিয়ের আশ্বাস দিয়ে যৌন লালসা চরিত্রার্থ করেন বলে অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com