1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরে হেরোইনসহ যুবক আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২৬

শেরপুর : শেরপুর শহরের তেরা বাজার এলাকা থেকে ১০৮ গ্রাম হেরোইনসহ আল-আমিন মন্ডল (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর।

রোববার (২১ মে) পৌণে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন গাইবান্ধা জেলার বাসিন্দা।

সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের তেরা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। এসময় সীমান্তবর্তী এলাকা হতে পাচারের উদ্দেশ্যে আনা ১০৮ গ্রাম হেরোইনসহ আল-আমিনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত আল-আমিন দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে শেরপুর জেলাসহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছিল বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com