1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২৬
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে কালিমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা। ঢাকার একটি ফ্লাইওভারে কালিমার পতাকা অবমাননার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২১ জুন) বিকেলে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা মোটরসাইকেলে কালিমার পতাকা বহন করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা দেখতে সড়কের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শোভাযাত্রাটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আরাইআনী এলাকার কালিমা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কালিমার পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকদের একজন হাবিবুল্লাহ পাহাড়ি বলেন, সম্প্রতি ঢাকার একটি ফ্লাইওভারে কালিমার পতাকা অবমাননার অভিযোগের প্রতিবাদ এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ। এর মাধ্যমে তারা ধর্মীয় মূল্যবোধ, ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন।
স্থানীয়দের মতে, ব্যতিক্রমধর্মী এ আয়োজন এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com