1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

আফগানিস্তান থেকে সেনা প্রত‌্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মোতায়েন করা নিজ দেশের সেনাদের প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ মে) মার্কিন সেনারা আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন। এদিকে, মার্কিন সেনাদের ওপর যাতে তালেবান বা কোনো পক্ষ হামলা করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে আফগান নিরাপত্তা বাহিনী।

মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও আগেই শুরু হয়েছে। ১ মে প্রত‌্যাহার শুরু করা তারই ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্র এই তারিখকে গুরুত্ব দিচ্ছে। কারণ, ২০২০ সালে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে সমঝোতা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বহুজাতিক বাহিনী ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে।

ন‌্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেওয়ার মাধ‌্যমে  আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। তবে, এতে আফগানিস্তানে তালেবানের তৎপরতা ও প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত আছে। শুক্রবার আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

তথ‌্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com