1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

আফগানিস্তানে তালেবানদের হামলায় ৩ সেনাসহ নিহত ১১

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে এক সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান জঙ্গী নিহত হয়েছে। রোববার (২ মে) এই ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতা জান হকবায়ান বলেন, ‘জাবুলের রাজধানী শহরের একটি নিরাপত্তা চৌকিতে হঠাৎ তালেবান সন্ত্রাসীরা আক্রমণ করে। এই ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩ সেনাসহ ৯ তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ সেনা।’

গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষে জড়িয়ে পড়ছে তালেবান জঙ্গীরা। তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিকরাও হাতহত হচ্ছে।

বাইডেনের সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর এ পর্যন্ত ৩৪ প্রদেশের ২৪টিতে হামলার ঘটনা ঘটেছে। তাতে ১৫৭ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬৯ সাধারণ জনগণ নিহত হয়েছে।

তালেবান জঙ্গীরা সাংবাদিক ও সমাজকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের বেপরোয়া গাড়ী বোমা হামলা ও আক্রমণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com