1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

কাতারের প্রভাবশালী অর্থমন্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের প্রভাবশালী অর্থমন্ত্রী আলী শরীফ আল-এমাদিকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতা ও রাষ্ট্রীয় তহবিলের সম্পদ অপব্যহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

অবশ্য প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা কাতারে এটাই প্রথম নয়। এর আগেও দুর্নীতির মামলায় বড় বড় কর্তা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে দেশটিতে। তবে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমলে এটাই প্রথম প্রভাবশালী কোনো ব্যক্তির গ্রেপ্তারের ঘটনা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক বার্তায় জানিয়েছে, অ্যাটর্নি জেনারেলের নির্দেশে অর্থমন্ত্রী আলী শরীফ আল-এমাদিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার ও জনগণের অর্থ তছরুপ করার মতো অপরাধের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কাতার এয়ারওয়েজের নির্বাহী বোর্ড ও কাতার ন্যাশনাল ব্যাংকের সভাপতি তিনি।

তার মতো একজন প্রভাবশালী ব্যক্তির গ্রেপ্তারের ঘটনায় অনেকে হতাশ হয়েছেন। তবে দেশের প্রচলিত আইন-কানুনের যথাযথ প্রয়োগের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com