1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জুমআর দিনের ১টি আমলেই হাজার বছরের সাওয়াব পাওয়া যায়

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

ইসলাম ডেস্ক : জুমআর দিন যে ব্যক্তি একটি আমল পাঁচটি শর্ত পূরণ করে সম্পন্ন করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় হাজার হাজার বছর ধরে নফল রোজা রাখার এবং নামাজ পড়ার সাওয়াব দেবেন। যে কাজটি করতে বেশি সময়েরও প্রয়োজন হয় না। হাদিসের বর্ণনায় এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন ৫টি শর্ত পূরণ করে জুমআর নামাজ পড়তে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি পদক্ষেপে (কদমে) ১ বছরের নফল নামাজ ও নফল রোজার সাওয়াব দান করবেন। শর্ত ৫টি হলো-
১. জুমআর দিন গোসল করা।
২. আগে আগে মসজিদে আসা।
৩. পায়ে হেঁটে মসজিদ আসা।
৪. ইমামের কাছাকাছি বসা। এবং
৫. মনোযোগ দিয়ে খোতবা শোনা।

জুমআর দিন এ ৫টি শর্ত পূরণ করে যারাই নামাজ পড়তে মসজিদে উপস্থিত হবে, তাদের মসজিদে উপস্থিত হওয়ার প্রতি কদমের বিনিময়ে এক বছরের নফল রোজা ও নফল নামাজ পড়ার সাওয়াব। আর তা যদি হয় রমজানের রোজা পালনকালে তবে তা আরও ৭০গুণ বেড়ে যাবে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমআর দিন ছোট্ট এ পাঁচটি শর্ত যথাযথভাবে মেনে চলে জুমআ আদায়ে মসজিদে উপস্থিত হওয়া। যে যত বেশি কদম বা পদক্ষেপ অতিবাহিত করবে, তার সাওয়াব হবে তত বেশি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমআর দিনে উল্লেখিত ৫টি শর্ত মেনে জুমআর নামাজ যথাযথভাবে আদায় করে মুহূর্তেই হাজার হাজার বছরের সাওয়াব পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com