1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ঢাকা: সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিভিন্ন ব্যাংকের ২৩ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৮৩ টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুদক কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদক আবেদনে বলা হয়, কামরুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। তদন্তে জানা গেছে এসব অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন তিনি। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

গত ৫ ফেব্রুয়ারি কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com