1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাড়ি ফেরা হলো না মায়ের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নকলা (শেরপুর) : এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শেরপুরের নকলায় মেয়েকে কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শিরিনা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরবসন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে দুপুরে বাড়ি যাওয়ার সম বেপরোয়া অটোরিকশার ধাক্কায় গরুুতর আহত হন শিরিনা। এসময় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com