1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

বিশ্বে করোনায় প্রাণ গেলো আরও ১৩ হাজার ৭০৫ জনের

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ হাজার ৭০৫ জন মারা গেছেন। এ নিয়ে মহামারি এই ভাইরাসে প্রাণ গেলো ৩২ লাখ ৮৩ হাজার ৮৯৯ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৮ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। এক দিনে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ২৫৯ জন।

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে আছে ভারত। শুক্রবার (৭ মে) দেশটিতে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৩২৬ জনে। আর প্রাণ গেছে ৪ হাজার ১৯৪ জনে। ভারতের পর একদিনে করোনা বেশি শনাক্ত হয়ছে ব্রাজিলে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে মারা গেছেন ২ হাজার ২১৭ জন। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com