1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আফগান স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে একাধিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত আরও অর্ধশতাধিক মানুষ। আজ শনিবারের এই বিস্ফোরণের ঘটনায় হতাহতদের বেশিরভাগই স্কুলটির নারী শিক্ষার্থী বলে জানিয়ে রয়টার্স।

রয়টার্স বলছে, এই হামলার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বিদ্রোহীদের দায়ী করছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আহতদের সায়েদ উল সুহাদা স্কুল থেকে বের করে আনা হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেল টোলো নিউজের ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলের বাইরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। রক্তমাখা বই, স্কুলব্যাগ সড়কে পড়ে রয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের সহায়তা করছে।

স্কুলের পাশেই একটি হাসপাতালে আহত শিক্ষার্থীদের নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হতাহতদের অভিভাবকরা হাসপাতালের কর্মীদের কাছে গিয়ে তাদের সন্তানদের খোঁজ করছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছিলেন, এ ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫২ জন আহত হয়েছেন। এ হামলার কারণ এবং লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com