1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনা ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে : এনডিপি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

মারুফ সরকার, ঢাকা : মহামারি করোনা বিশ্বের সকল মানুষের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সমাজের সকল শ্রেনীর মানুষকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। বিত্তবানদের এগিয়ে আসছে হবে সমাজের সাধারণ মানুষের পাশে। মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমে প্রেরিত ঈদ-উল-ফিতর উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, করোনা কালে আরেকটি ঈদ পালন করছেন বাংলাদেশের মানুষ৷ স্বাস্থ্য সংকট আর অর্থনৈতিক দুরবস্থায় এবার ঈদের চিত্র ভিন্ন। তারপরও মানুষ তার সাধ্যমত ঈদ উদযাপন করবে। অন্যদিকে সরকারের ভ্রান্তনীতির কারণে গ্রামমুখি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকারের লকডাউল আসলে দেশের সাধারন মানুষের বিপক্ষে।
নেতৃদ্বয় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, একমাস রমজানের রোজা পালনের মধ্যদিয়ে যে শিক্ষা অর্জন করেছি তা যদি সমাজ-রাষ্ট্র তথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলেই কল্যাণ।
তারা পবিত্র-ঈদ-উল ফিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দেশ-সমাজ ও রাষ্ট্রে ঐক্য, উন্নতি, প্রগতি ও করোনা থেকে মুক্তির লক্ষে প্রার্থনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com