1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

সৌদিতে ঈদ বৃহস্পতিবার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সৌদিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১৩ মে)। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের ‌‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিনই দেশটির নাগরিকরা কোথাও চাঁদ দেখতে পেলে সেই তথ্য ‘চাঁদ দেখা কমিটি’কে জানানোর অনুরোধ করা হয়েছিল।

তবে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য না পাওয়ার কথা জানিয়েছে সৌদির চাঁদ দেখা কমিটি। ফলে বুধবারই (১২ মে) হবে পবিত্র রমজান মাসের শেষদিন। আর বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখেই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পবিত্র রমজান পালন এবং ঈদ উদযাপনসহ ইসলাম ধর্মের সকল ধর্মীয় উৎসব ও ইবাদত-বন্দেগি করা হয়ে থাকে।

ভৌগলিক কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। এ জন্য সৌদির সঙ্গে মিল রেখে একদিন পরই বাংলাদেশে রমজান পালন ও ঈদ উদযাপন করা হয়। তবে মুসলিমরা ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে সব ধর্মীয় উৎসব ও ইবাদত করে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com