1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে: নিখোঁজ চালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার (১৩ মে) সকালে চালক মারুফ হোসেনের (৪০) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, যেখানে মাইক্রোবাসটি পড়েছিল তার থেকে দেড় কিলোমিটার দূরে ৭ নম্বর ঘাট এলাকা থেকে মারুফ হোসেনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুন তার ছিঁড়ে নদীতে চলে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন মাইক্রোবাসের চালক।

মারুফ হোসেনের বাড়ি সিলেট। তিনি ঢাকার রামপুরায় থাকতেন।
পুলিশ জানায়, মাইক্রোবাসের মালিকের শ্যালক ১০ মে বিদেশ থেকে দেশে আসেন। তাকে চুয়াডাঙ্গায় গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে ১১ মে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছিলেন মারুফ। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com