1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ৪১৩৬ জনের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ হাজার ১৩৬ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৫২ জনে। এর আগের দিন মারা যান ৪ হাজার ২০৫ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে মোট ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৭২০ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জন মারা গেছেন। তবে ভারতের জন‌্য স্বস্তির খবর যে, দেশটিতে সুস্থতার হার বেশ ভালো। এখন পর্যন্ত ভারতে ১ কোটি ৯৭ লাখ ২৮ হাজার ৪৩৬ জন করোনামুক্ত হয়েছেন।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আরও ৪৬ হাজার ৭৮১ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান ৮১৬ জন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন। আর মারা গেছেন ১২ হাজার ৪৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com