1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভারতে করোনায় আরও ৩৮৮৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৮৩ জন। শনিবার(১৫ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। এর আগের দিন করোনায় মারা যান ৩ হাজার ৯৯৪ জন। গত ১১ মে বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০৫ জন মারা যান।

দেশটির কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও হরিয়ানা রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে মোট ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৪ লাখ ২৬ হাজার ৩২৩ জন করোনামুক্ত হয়েছেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। তবে নেপালেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৬৬৯। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৬৫৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। আর মারা গেছেন ১২ হাজার ১০২ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com