1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় সুন্দরবনে বাবার পর ছেলেকেও খেল বাঘ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১

সাতক্ষীরা: সুন্দরবনে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন।

বুড়িগোয়ালিনী গ্রামের মানিক মোড়ল বলেন, ‘রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু কাটার উদ্দেশে সুন্দরবনে যান। ঈদের সময়ও বাড়িতে ফেরেননি তারা। রেজাউলের সহযোগী মৌয়ালদের মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার বিকেলে রেজাউলকে বাঘে ধরে। পরে তারা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি ফিরেছেন। প্রায় ৮ বছর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যান।’

বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘বনজীবীদের মাধ্যমে বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। তিনি কিছুদিন আগে মধু কাটার উদ্দেশে পাস নিয়ে বনে যান। তার মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com