1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বেনাপোল স্থলবন্দরে ঈদের ছুটি শেষে আমদানী-রফতানী শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : টানা তিন দিন ঈদের ছুটি শেষে আবারো বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। রোববার (১৬ মে) সকাল ৯ টায়  দুই দেশের মধ্যে ট্রাক চালকরা পণ্য নিয়ে প্রবেশ করে।
এর আগে গত ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে  এপথে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এসময় বাণিজ্য বন্ধ থাকলেও  দূতাবাসের ছাড় পত্র নিয়ে সচল ছিল  পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ঈদ ছুটিতে যারা বাড়িতে গিয়ে ছিলেন সবাই কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন।  সকাল ৯টা থেকে ১ টা পর্যন্ত ভারত থেকে ১২৮টি ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বেনাপোল বন্দর থেকে ২৩টি ট্রাক রফতানি পন্য প্রবেশ করেছে পেট্রাপোল বন্দরে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশের শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বেনাপোল বন্দর লকডাউনের আওতা মুক্ত রয়েছে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় সাড়ে ৪ শ’ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। প্রতিবছর ভারত থেকে  আমদানির পরিমান প্রায় ৪০ হাজার মে. টন বিভিন্ন ধরনের পণ্য। আমদানি পণ্য থেকে সরকারের প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে। এছাড়া প্রতিদিন বাংলাদেশি প্রায় দেড়শ’ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। যা বছরে পরিমান প্রায় ৮ হাজার মে. টন পন্য। বর্তমানে সরকারী আর সপ্তাহিক ছুটির দিন ছাড়া অনান্য দিনে  ২৪ ঘন্টা চলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস, ক্যেমিকাল, তুলা, মাছ, মেশিনারিজ ও শিশু খাদ্য উল্লেখ্য যোগ্য। রফতানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব। রাজস্ব আয় ও বাণিজ্যিক দিক থেকে চট্রগ্রাম বন্দরের পরেই বেনাপোল বন্দরের অবস্থান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com