1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইসরায়েলের হামলায় একদিনেই ৪২ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টানা অষ্টম দিনের মতো গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের হামলায় রোববার (১৬ মে) একদিনেই সর্বোচ্চ ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। খবর আল জাজিরা ও বিবিসি’র।

এর মধ্য দিয়ে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২। যার মধ্যে ৫৫ শিশু ও ৩৪ জন নারী রয়েছেন। এ পর্যন্ত আহত হয়েছে ১ হাজার ২৩০ জন। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের চালানো বিমান হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ভূপাতিত হয়।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে গেল এক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানকে লক্ষ্য করে কমপক্ষে ৩ হাজার রকেট ছুড়েছে হামাস। হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। তার মধ্যে ২ জন শিশু রয়েছে।

স্থানীয় সময় সোমবারও দক্ষিণ ইসরায়েলের দক্ষিণ অংশকে লক্ষ্য করে রকেট ছুড়ে হাসাম। আর এদিন গাজা সিটির বিভিন্ন স্থানে ৫৫ বার বিমান হামলা চালায় ইসরায়েল। এপি’র সাংবাদিকদের মতে যা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি ভয়াবহ। এই হামলায় পুরো গাজা শহর উত্তর থেকে দক্ষিণে কেঁপে ওঠে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবিলম্বে এই হামলা বন্ধের আহব্বান জানিয়েছেন। নতুবা এই সংঘাত বিভিন্ন দেশ ও গ্রুপের অংশগ্রহণে নিয়ন্ত্রণহীন রূপ নিতে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবারও এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইনের জানিয়েছেন তার প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com