1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শেরপুরের একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

শেরপুর : ঈদ শেষে শেরপুরের নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে সোমবার ভোররাতে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের বাড়ি বাঘেরচরে চলছে শোকের মাতম।
জানা গেছে, ঢাকা থেকে ঈদ করতে বাড়ি আসে শেরপুরের বাঘেরচরের সেকান্দর আলীর ছেলে আমান উল্লাহ (৩০), মেয়ে নাজমা (৩৫) ও নাজমার কন্যা লালমনি। এদের মধ্যে আমান উল্লাহ ঢাকায় কাচামালের ব্যবসা ও নাজমা তার স্বামী ইব্রাহিমকে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতেন। ঈদ শেষে আজ ভোররাতে শেরপুর থেকে বেগুন ভর্তি একটি পিকআপ ভ্যানে করে ঢাকায় রওয়ানা দেন তারা। পথিমধ্যে ত্রিশালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ভাই আমান উল্লাহ, বোন নাজমা ও ভাগ্নি লালমনির মৃত্যুর হয়।
মৃত্যুর খবর আসার পর থেকেই এ শেরপুরে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com