1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে যাত্রীরা লাফিয়ে পড়লে অন্য একটি ট্রেনে ধাক্কা লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের জলগাঁওয়ে শহরে বুধবার এ দুর্ঘটনা ঘটেছে। জলগাঁওয়ের পুলিশ সুপার মহেশ্বর রেড্ডি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মেহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঘটে।

এ ছাড়া কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানান, তাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী, পুষ্পক এক্সপ্রেসের এক কোচে ‘হট অ্যাক্সেল’ বা ‘ব্রেক জ্যামের’ কারণে স্ফুলিঙ্গ হতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চেইন টেনে ট্রেন থামায় এবং কয়েকজন ট্রেন থেকে লাফিয়ে পড়ে।

দুর্ঘটনাস্থলে ভুসাওয়াল থেকে একটি দুর্ঘটনা ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া হৃদয়বিদারক ছবিতে দেখা যায়, রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে মরদেহ পড়ে আছে এবং কিছু মানুষ রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।

মুখ্যমন্ত্রী আরো জানান, আহতদের চিকিৎসার জন্য আটটি অ্যাম্বুল্যান্স, সরকারি হাসপাতাল ও নিকটবর্তী বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। জরুরি সরঞ্জামও প্রস্তুত রয়েছে। এ ছাড়া জ্যেষ্ঠ কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জলগাঁওয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গুলাবরাও পাটিল জানিয়েছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com