1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রিমান্ড শেষে কারাগারে বাবুল আক্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

চট্টগ্রাম: মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৭ মে) দুপুরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট সরোয়ার জাহানের আদালতে হাজির করে পিবিআই। তবে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১২ মে মিতু হত্যায় মিতুর বাবার দায়ের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। একই দিন তার সাত দিন রিমান্ড আবেদন জানানো জয়। আদালত বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১২ মে থেকে বাবুল আক্তার পিবিআই হেফাজতে রিমান্ডে ছিলেন। তবে রিমান্ডে কী তথ্য পাওয়া গেছে তা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে মিতু হত্যায় সম্পৃক্ত মুছার সঙ্গে সম্পর্ক থাকাসহ বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন বাবুল আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com