
ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভারের ওপর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুই ব্যক্তি হলেন এনামুল (৩০) ও রাসেল (২৮)। এর বেশি তথ্য তিনি দিতে পারেননি।
এসআই মোফাখখারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মধ্যরাতে খিলক্ষেত ফ্লাইওভারের উপরে পড়ে থাকা দুটি মরদেহ উ্দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পৌঁছে দিয়েছেন।