1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

৫ দিনের রিমান্ড আবেদন, এজলাসে সাংবাদিক রোজিনা ইসলাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

ঢাকা: সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতের এজলাসে তোলা হয়েছে। পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নেওয়া হয়। মামলায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার আদালতে রিমান্ড আবেদন করেন।

এর আগে সকাল সাড়ে ৭টার কিছু পরে শাহবাগ থানা থেকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। আদালতের হাজতখানায় রাখা হয় তাকে।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) পাঁচ ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। এরপর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মধ‌্যরাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় রোজিনা ইসলামকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com