1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হেফাজতের মামলায় এ মুহূর্তে জামিন নয় : হাইকোর্ট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সংঘর্ষের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে জামিন দেননি হাইকোর্ট।

আদালত তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এ সময় হাইকোর্ট বলেছেন, ‘এ মুহূর্তে হেফাজত সংশ্লিষ্ট মামলায় জামিন দেব না।’

মঙ্গলবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল এই আদেশ দেন। আদালতে আজ জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে গত ৮ এপ্রিল গ্রেফতার দেখানো হয়। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় রানার জামিন আবেদন আজ আদালতে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। এই শুনানিকালে আদালত এ মুহূর্তে হেফাজত সংশ্লিষ্ট মামলায় জামিন দেবেন না বলে মন্তব্য করেন। এরপর আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com