1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

মরক্কো থেকে সাঁতরে স্পেনে প্রবেশ ৬ হাজার অভিবাসীর

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ছয় হাজার অবৈধ অভিবাসী সোমবার মরক্কো সীমান্ত দিয়ে সাঁতরে স্পেনের একটি ছিটমহলে প্রবেশ করেছে। এক দিনে বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশ এটাই প্রথম বলে জানিয়েছে স্পেনের কর্তৃপক্ষ।

কিউটা ছিটমহল সরকারের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, দুটি পথ দিয়ে অভিবাসীরা প্রবেশ করেছে। এর একটি হচ্ছে দক্ষিণ কিউটার তারাজাল সৈকত এবং উত্তরের বেনজু সৈকত। উভয় স্থানে, অভিবাসীরা ভূমধ্যসাগরে প্রবেশের জন্য কৃত্রিম উপকূলের আশেপাশে সাঁতার কাটছিল, যা এই দেশের মধ্যে সীমান্ত চিহ্নিত করে। উভয় পথেই অল্প দূরত্ব ছিল। যেই ছয় হাজার অভিবাসী প্রবেশ করেছে তাদের মধ্যে এক হাজার ৫০০ জনই শিশু।

কিউটা ছিটমহলটি মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত। ইউরোপের মাটিতে পা রাখতে অভিবাসীরা এই পথ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে।

কিউটার প্রেসিডেন্ট হুয়ান জেসাস ভিভাস বলেছেন, ‘আমি এ ধরনের পরিস্থিতি আগে কখনো দেখিনি, এটা নজিরবিহীন। আমি এতোটা হতাশা ও দুঃখবোধ কখনোই করিনি।’

তিনি বলেন, ‘এটা বিশৃঙ্খল পরিস্থিতি, তাই আমরা এই মুহূর্তে অভিবাসীদের সঠিক সংখ্যা বলতে পারব না। আমাদের সবাইকে জড়ো করতে হবে এবং তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করতে হবে যাতে তারা সীমান্তের আশেপাশে ভীড় করতে না পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com