1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  দেশের জনপ্রিয় পরিবহন ৪৬ এক্সপ্রেস ও শিহাব এক্সপ্রেসের যৌথ উদ্যোগে উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা সীমান্তবর্তী জেলা শেরপুরে চালু হলো অত্যাধুনিক, বিলাসবহুল ও আরামদায়ক ভ্রমণের জন্য স্লিপার ও বিজনেস ক্লাস সার্ভিস। ফলে শেরপুর জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে প্রথমবারের মতো শেরপুর থেকে কক্সবাজার ভ্রমণ এখন আরও আরামদায়ক ভ্রমণ করা যাবে এ সার্ভিসটিতে।

১০ ই এপ্রিল শুক্রবার বাদ জুম্মা শেরপুর অষ্টমী তলা পৌর বাস টার্মিনালে মিলাদ দোয়া ও কেক কাটার মাধ্যমে এ সার্ভিসটির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক ও শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সদস্য
মো রইছ উদ্দিনের আমন্ত্রণে উদ্বোধনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল সহ প্রায় অর্ধশতাধিক কন্টেন্ট ক্রিয়েটর বৃন্দ।

পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক রইজ উদ্দিন জানান, প্রতিদিন সন্ধ্যা ৬, ৩০ মিনিট থেকে শেরপুর অষ্টমী তলা বাস টার্মিনাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে গাড়িটি। আবার প্রতিদিন সন্ধ্যা ৬,৩০ মিনিটে কক্সবাজারের ডলফিন মোড় থেকে ছেড়ে আসবে শেরপুরের উদ্দেশ্যে। শেরপুর → ময়মনসিংহ → ঢাকা (আরামবাগ) → চট্টগ্রাম → কক্সবাজার চলবে। স্লিপার বেড জনপ্রতি ২৩ টাকা ও বিজনেস ক্লাস সিট জনপ্রতি ১৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com