1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

শেরপুর : শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় বন্দি থাকা মনি পাল (৩৮) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। সে শেরপুর শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার মৃত অমূল্য পালের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, গত ১১ মে মাদক আইনের একটি মামলায় আদালতের নির্দেশে ওই যুবককে কারাগারে প্রেরণ করা হয়। মনি পাল কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিল। ওই অবস্থায় গত ১৭ মে সে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনি পাল মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com