1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঢাকা আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বাজকির। মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ থেকে ২৭ মে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বহুপক্ষীয় ইস্যু, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বাজকির। এছাড়া বৈশ্বিক সমস্যা, বহুপক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বক্তব্য দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com