1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঁনচন কুমার সিংস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন— প্রাইভেটকারের চালক বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড় আলমপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কাঁনচন কুমার সিংস জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কের আমতলা নামক স্থানে দাঁড়ানো ছিল। এ সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও আরেকজন আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। তাদেরকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com