1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

যুদ্ধবিরতি কার্যকরের পর আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর পুলিশ টিয়ার গ্যাসও নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

১১ দিন হামলার পর শুক্রবার প্রথম প্রহরের পর মিশরের মধ্যস্থতায় গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। রাতেই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে আনন্দ মিছিল করেছে গাজার বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর অনেক মুসুল্লি যুদ্ধবিরতি উপলক্ষে আনন্দ মিছিল বের করতে জড়ো হয়েছিলেন।

আল-জাজিরার প্রতিনিধি বলেছেন, ‘তারা (ফিলিস্তিনিরা) গান গাচ্ছিল ও স্লোগান দিচ্ছিল, এই সময় আঙ্গিনার পাশে ঘাঁটিতে থাকা ইসরায়েলি পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। তারা এ সময় স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। তারা জনসমাগম লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com